কুষ্টিয়ায় পৃথক অভিযানে প্রায় ৬ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া-৪৭
ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনে বিওপি সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
এ অভিযানে ১২০ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ বোতল ভারতীয় মদ এবং ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকা।
বিধি অনুযায়ী মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
মন্তব্য করুন