কুষ্টিয়ায় শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা

আর মাত্র কয়েকদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিড়ে দম ফেলার ফুসরত নাই কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের প্রার্থীরা। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত। ভোটারদের মন জয় করতে দিচ্ছিন নানা প্রতিশ্রুতি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে কুষ্টিয়া ৩ সদর আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পৌরসভার ১ ২ ও ৩ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেছেন।
তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এসব এলাকার বিভিন্ন অলি গলিতে ভ্যান, রিক্সা, অটো চালক, পথচারি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।
অন্যদিকে শহরের মজমপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন কুষ্টিয়া ৩ সদর আসনের জামায়াত প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সকাল থেকে তিনি নেতৃবৃন্দকে সাথে নিয়ে ভ্যান, রিক্সা, অটো চালক, পথচারি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দাড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। এসময় আমির হামজার গণসংযোগ ও পথসভায় অংশ নেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম রনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুষ্টিয়ার চারটি আসনে নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গসহ মোট ভোটার রয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৭১২ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০