কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে নকল ব্র্যান্ডের সিগারেটসহ যুবক গ্রেফতার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যয় দাস, কুষ্টিয়া:
৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে নকল ব্র্যান্ডের সিগারেটসহ যুবক গ্রেফতার

Screenshot

কুষ্টিয়ায় র‍্যাব -১২ সিপিসি-১ এর অভিযানে বিপুল পরিমাণ নকল ব্র্যান্ডের সিগারেট ও শুল্ক ফাঁকির স্ট্যাম্পসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাতে জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৮০০ প্যাকেট (মোট ৯৬,০০০ শলাকা) নকল “Royals of London” ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে নকল শুল্ক পরিশোধের স্ট্যাম্প ও ট্রেডমার্ক ব্যবহার করা হয়েছিল।

এ সময় মোহন ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা এবং জালাল উদ্দীনের ছেলে বলে জানা গেছে। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে নকল সিগারেট মজুদ ও বাজারজাত করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির প্রতিনিধির দায়ের করা মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের সংশ্লিষ্ট ধারায় কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

র‍্যাব জানায়, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০