কুষ্টিয়ায় মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত

Screenshot

কুষ্টিয়ার মিরপুরে কুখ্যাত মাদক সম্রাট জাহিদকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় মিরপুর থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মশান এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং গাড়ি থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন— মিরপুর থানার এএসআই শামসু ও এএসআই ফারুক। তারা বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় মিরপুর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মশান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তার প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশির চেষ্টা করে।
এ সময় জাহিদ ও তার সহযোগীরা পুলিশের সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ জাহিদকে আটক করতে গেলে সে এএসআই শামসু ও এএসআই ফারুকের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের মারধর করে আহত করে।এ সময় ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামকে জানান। খবর পেয়ে রাত ১০টার দিকে ওসি তদন্ত আব্দুল আজিজ এর নেতৃত্বে থানার একটি বিশাল পুলিশ বহর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সাঁড়াশি অভিযান চালিয়ে মশান এলাকা থেকে অভিযুক্ত মাদক সম্রাট জাহিদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জাহিদের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত তার ব্যক্তিগত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: মিরপুর এলাকার অন্যতম শীর্ষ ও কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করতে গেলে সে আমাদের দুজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। আহত কর্মকর্তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, আসামির কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও তার গাড়িটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় সরকারি কাজে বাধা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০