কুষ্টিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের গুলি, তবে আহতদের ভিন্নমত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের গুলি, তবে আহতদের ভিন্নমত

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের উপর গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন তবে আহতরা এ ঘটনার ভিন্ন মত প্রকাশ করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর দফাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ তিনজন হলেন- আনিছুর রহমান, নওয়াব আলী, আশরাফুল ইসলাম। এছাড়াও অন্য আহতরা হলেন- জাহিদুল, সিদ্দিক, মিজানুর, সুমন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ মিজানুর ও আশরাফুলকে কুষ্টিয়া ২৫০শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। অন্যরা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

আহত নওয়াব আলী ও আশরাফুল ইসলাম জানান, স্থানীয় সন্ত্রাসী শিহাব এলাকায় কিছুদিন আগে তাদের এক স্বজনের বাড়িতে প্রবেশ করে ডাকাতি করে। বিষয়টি জানাজানি হলে মিজানুর বাদী হয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে শিহাব আজ বেলা ২টার দিকে দফাদারপাড়া এলাকায় মিজানুরকে একা পেয়ে মারধর করেন। মিজানুরকে উদ্ধারে অন্যরা এগিয়ে গেলে শিহাবের নেতৃত্বে মানিক, রেন্টু, দোয়েলসহ ৪-৫ জন হামলা চালায়।

গুলিবিদ্ধ মিজানুর বলেন, এই মাসের ৫ তারিখে শিহাব চুরি করার জন্য আমার ঘরে ঢোকে। এসময় আমার মেয়ে ঘরে থাকা অবস্থায় দেখে চিৎকার দেয়। আমরা ঘরে যাওয়ার আগেই শিহাব ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

মিজানুর আরও বলেন, আজ শিহাবকে দেখামাত্র আমি চুরি করা জিনিসপত্র ফেরত চাইলে শিহাব ও তার লোকজন আমার ওপর হামলা করে। এসময় আমাকে বাঁচাতে লোকজন আসলে শিহাব, রিন্টু দোয়েলসহ আরও ৪-৫ জন গুলি করলে আমিসহ আরও ৩ জন গুলিবিদ্ধ হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। তিনজন গুলিবিন্ধ হয়েছেন বলে খবর পেয়েছি। ২ জনকে কুষ্টিয়ায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০