কুষ্টিয়ায় পীর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে এজাহারভুক্ত আসামি গ্রেফতার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৩০ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পীর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে এজাহারভুক্ত আসামি গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর কালান্দার শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) রাতে রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি রাজীব মিস্ত্রী (৩২), তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত পীর কালান্দার শামীম জাহাঙ্গীরের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ইসলাম ধর্মের পবিত্র কুরআন মাজিদ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরদিন ১১ এপ্রিল দুপুরে প্রায় ১৮০ থেকে ২০০ জনের একটি সংঘবদ্ধ দল দক্ষিণ ফিলিপনগরে অবস্থিত তার আস্তানায় হামলা চালায়। হামলায় শামীম জাহাঙ্গীরসহ তার দুই অনুসারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮০-২০০ জনকে আসামি করা হয়।

র‍্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে র‍্যাব-১২ ও র‍্যাব-০৫ এর যৌথ দল বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার থানা রোড এলাকায় অভিযান চালিয়ে নাসিম হেয়ার ড্রেসারের সামনে থেকে রাজীব মিস্ত্রীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
উল্লেখ্য, এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০