কুষ্টিয়ায় পিকআপ-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পিকআপ-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ার কুমারখালীতে কলা বোঝাই একটি পিকআপ
ভ্যানের সঙ্গে সেলোইঞ্জিনচালিত নছিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক মিলন হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায়
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার জিলাপীতলা এলাকায় এ র্ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন কুষ্টিয়া সদর উপজেলার লাহিনীপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। তিনি পেশায় নছিমন গাড়ির চালক ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে,কলা বোঝাই পিকআপ ভ্যানটি রাজবাড়ীর দিকে এবং নছিমন গাড়িটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এমন সময় পথে কুমারখালী উপজেলার জিলাপীতলা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি পিকআপ ভ্যানটির সামনে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমন চালক মিলন হোসেন ছিটকে পিকআপ ভ্যানটির ভেতরে ঢুকে পড়েন। এর্ঘটনায় তাঁর বাম পা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় সময় পিকআপ ও নছিমন গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের (ওসি) মো. আবু ওয়াহেদ বলেন,পিকআপ ভ্যান ও নছিমনের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পিকআপ ভ্যান ও নছিমন গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০