কুষ্টিয়ায় পাখি ভ্যানচাপায় প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ এপ্রিল ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পাখি ভ্যানচাপায় প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

Screenshot

কুষ্টিয়ার খোকসায় ভ্যানচাপায় ইছান আব্দুল্লাহ (৬) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাদ্রাসাশিক্ষার্থী ইছান আব্দুল্লাহ উপজেলার শোমসপুর ইউনিয়নের বরইচারা গ্রামের রাজিব হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার খোকসা-শোমসপুর সড়ক সংলগ্ন রাজিনাথপুরে অবস্থিত তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষার্থী ইছান আব্দুল্লাহ তার মায়ের সাথে স্কুলে যান। সে সময় শিক্ষার্থীর মা ভ্যান ভাড়া দেওয়ার সময় শিশু ইছান আব্দুল্লাহ দৌড়ে রাস্তা পার হতে যান। এ সময় অপর প্রান্ত থেকে আসা ব্যাটারিচালিত দ্রুত গতির ভ্যানের নিচে চাপা পড়েন শিশু শিক্ষার্থী ইছান আব্দুল্লাহ। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইছান আব্দুল্লাহর দাদা সাবেক ইউপি সদস্য বাবুল হাসান বলেন, প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৮টার সময় বাড়ি থেকে তারা বের হন। মাদ্রাসার সামনে ভ্যান থেকে নেমে রাস্তাপার হয়ে যাওয়ার সময় শোমসপুর থেকে খোকসা যাওয়ার পথে দ্রুতগতির ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০