কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, বাস চলাচল বন্ধ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেক্স নিউজ :
১৭ এপ্রিল ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, বাস চলাচল বন্ধ

Screenshot

কুষ্টিয়ায় দা‌বি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন‌্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকেরা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর থেকে অভ‌্যন্তরীণ সব রুটে কু‌ষ্টিয়ার মা‌লিক গ্রুপ ও মা‌লিক স‌মি‌তির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন‌্যান‌্য রুটে মা‌লিক গ্রুপ ও মা‌লিক স‌মি‌তির কোনো বাস ছেড়ে যায়‌নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, বাস মি‌নিবাস মা‌লিক গ্রুপের সঙ্গে কু‌ষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভ‌ুক্ত রয়েছে। অথচ আমাদেরকে কোনো সুযোগ সু‌বিধা দেওয়া হয় না। দুইটি দা‌বিতে মা‌লিক গ্রুপের সাথে আমাদের বৈঠক হয়েছে। গত ১৫ এপ্রিলের মধ্যে দা‌বি‌ মেনে নেওয়‌ার আল্টিমেটাম দেওয়া হয়ে‌ছিল। কিন্তু দা‌বি না মানায় আজ (শুক্রবার) সকাল থেকে মা‌লিক গ্রুপের বাস মি‌নিবাস চলাচল অনি‌র্দিষ্টকা‌লের জন‌্য বন্ধ রাখা হয়েছে। আমাদের সাথে একমত হয়ে মা‌লিক স‌মি‌তির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রেখেছে।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে বাস, মিনিবাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দুটি দাবির কথা জানায়। একটি হলো- পরিবহন সংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ সুবিধা নেয়, শ্রমিকদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। দ্বিতীয়টি শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে।

এসব দাবি পূরণ না করায় তারা আজ সকাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০