কুষ্টিয়ায় পদ্মায় বালুবাহী ট্রলি উল্টে এক শিশু নিখোঁজ, ৩ শিশু জীবিত উদ্ধার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ অগাস্ট ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পদ্মায় বালুবাহী ট্রলি উল্টে এক শিশু নিখোঁজ, ৩ শিশু জীবিত উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী ট্রলি পদ্মা নদীতে উল্টে চার শিশু নিখোঁজের ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে আলিফ নামে ৮ বছরের এক শিশু।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আলিফ কষবা গ্রামের মন্সুর প্রামানিকের ছেলে। উদ্ধার হওয়া শিশুরা হলেন-ওমর ফারুক জনি (৯), আব্দুল আহাদ (১০) ও জিহাদ (১১)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে,বালুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে চার শিশু উঠে পড়ে। নদীর পাড় দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রলির পেছনের চাকা পিছলে পদ্মা নদীতে উল্টে যায়। এসময় চালক পানিতে নেমে তিন শিশুকে উদ্ধার করলেও আলিফ এখনো পদ্মায় নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা। এঘটনার পর থেকে নদীপাড়ে উৎসুক জনতা ভিড় করেছেন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছেন। এছাড়াও খুলনা থেকে ডুবুরি দল রওনা হয়েছে। তারা পৌঁছালে যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০