কুষ্টিয়ায় নবপ্রাণ আখড়াবাড়ীতে চৈত্র সংক্রান্তি উদযাপন ও বীজ মেলা অনুষ্ঠিত - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া:
১৩ এপ্রিল ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় নবপ্রাণ আখড়াবাড়ীতে চৈত্র সংক্রান্তি উদযাপন ও বীজ মেলা অনুষ্ঠিত

Screenshot

কুষ্টিয়ায় নবপ্রাণ আখড়াবাড়ীতে চৈত্র সংক্রান্তি উদযাপন ও বীজ মেলা অনুষ্ঠান উপলক্ষে কৃষকদের স্থানীয় উৎপাদিত বীজ বিনিময় ও ১৪ রকম অনাবাদী শাক দিয়ে দুপুরের খাবারের মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া কুমারখালীর ছেউড়িয়া লালন শাহ মাজার সংলগ্ন নবপ্রাণ আখড়াবাড়ীতে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের আয়োজনে সকাল ১০ টায় এক আলোচনার মাধ্যমে ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়ে দিনব্যাপী পালিত হয়।

চৈত্র সংক্রান্তি উদযাপন ও বীজ মেলায় নয়াকৃষি আন্দোলনের কুষ্টিয়া সদর,মিরপুর ও কুমারখালীর
কৃষকেরা তারা নিজেদের বিভিন্ন স্থানীয় জাতের বীজ উৎপাদন করে তা সংগ্রহ করে অন্যান্য কৃষকদের মাঝে বিনিময় করেন। এছাড়াও চৈত্র সংক্রান্তি উপলক্ষে তারা নিজ নিজ এলাকা থেকে অনাবাদি ১৪ রকমের শাক সংগ্রহ করে নবপ্রাণ আখড়াবাড়ীতে সকল কৃষক একত্রে হয়ে রান্না করে দুপুরের খাবার পরিবেশন করেন।

এই কৃষি সংক্রান্ত বীজ উৎপাদনের বিষয়ে নতুন প্রজন্মদের মাঝে উৎসাহিত করার জন্য লালন লোক ও সাহিত্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছেউড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও মিলপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের চৈত্র সংক্রান্তি উদযাপন ও বীজ মেলায় পরিদর্শন করানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও), ফারজানা আক্তার,
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ সরোয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০