কুষ্টিয়ায় জোরেসরে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
সোমবার বিকেলে কুষ্টিয়া ২ আসনের মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বিভিন্ন জায়গায় নির্বাচনী পথসভা ও গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী।
তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান ও সাধারন মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশীদ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ আসনে গণসংযোগ করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুষ্টিয়ার চারটি আসনে নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গসহ মোট ভোটার রয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৭১২ জন।
মন্তব্য করুন