কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
১৭ জুলাই ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জুলাই স্মৃতি ধরে রাখতে এক প্রীতিফুটবল খেলার ম্যাচের আয়োজন করেছেন গনঅধিকার পরিষদ।

শুক্রবার (১৭ জুলাই) কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে অবস্থিত পিটিআইয়ের খেলার মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা গণঅধিকারের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকারের কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাইসুল হক। যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ জিলহজ খান, শ্রমিক অধিকারের সাধারণ সম্পাদক মোঃ মিলন মালিথা, গণসংস্কৃতি পরিষদের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ডাঃ এসএম সবুজ, গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু,কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আহমেদ সবুজ, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক মুঈনুল হাসান ইমন প্রমুখ।

খেলাটির আয়োজনে সভাপতিত্ব করেন ছাত্রঅধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ সোহান হোসেন তুফান।

ফুটবল খেলার শেষে বিজরী দল ও ম্যান অফ দা ম্যাচ সহ খেলোয়ারদের মাঝে বিজয়ী কাপ, ব্যাচ ও পুরস্কার হাতে তুলে দেন খেলায় অতিথি হিসেবে উপস্থিত ব্যাক্তিরা। এছাড়াও উপস্থিত অতিথিরা খেলোয়ার ও সাধারন জনগনের উদ্দেশ্য জুলাই নিয়ে বক্তব্য প্রদান করেন। তারা জানান, এই জুলাইকে আমরা কখনো হারিয়ে যেতে দেবোনা। খেলাধুলাকে কেন্দ্র করে জুলাই আজীবন আমাদের মাঝে প্রকাশিত হবে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০