কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদ (জিওপি) এর দৌলতপুর উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (০১ জুলাই) কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক স্বাক্ষরিত দলীয় প্যাডে এইকমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী
০১ বছরের জন্য ২৮ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ দেওয়া হয়েছে।
আংশিক এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আমজাদ আলি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সেলিম বাশার সবুজ।
এছাড়াও গুরুত্বপূর্ণ পদে আরও দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ মাসুম হোসেন,অর্থ সম্পাদক মোঃ সাদ্দাম হোসাইন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন