কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জেলা প্রশাসন দুই ব্যক্তির কাছ থেকে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল ২৮/১২/২০২৫ ইং তারিখ রোববার সদর উপজেলার যুগিয়া ও তালবাড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অবৈধ উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। জরিমানা আদায় করা হয় করম আলী ও মোস্তাফিজুর রহমানের কাছ থেকে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই নদী ও আশপাশের এলাকা থেকে বালু উত্তোলন পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। এই অনিয়ম রোধে নিয়মিত অভিযান চালানো হবে এবং ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন