কুমিল্লায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিতে প্রশাসনের নিষেধাজ্ঞা - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ নভেম্বর ২০২৫, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিতে প্রশাসনের নিষেধাজ্ঞা

কুমিল্লায় জেলা প্রশাসন একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি বন্ধ করে দিয়েছে। বুধবার রাতে জেলা প্রশাসনের জে এম শাখা থেকে পৃথক দুটি চিঠিতে আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপ ও মনিরুল হক চৌধুরী গ্রুপকে জানানো হয়, ২০ নভেম্বর টাউন হল মাঠে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না।

দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, হাজী আমিন উর রশিদ ইয়াছিনের গ্রুপ টাউন হল মাঠে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার কর্মসূচি ঠিক করেছিল। অন্যদিকে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপ একই দিনে নির্বাচনী জনসভা করার পরিকল্পনা করেছিল। একই স্থানে একই দিনে দুই সমাবেশ ডাকায় উত্তেজনা, অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়।

দুই পক্ষের কাছে পাঠানো চিঠিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা উল্লেখ করে টাউন হল ছাড়াও অন্য স্থানে অনুষ্ঠান করার পরামর্শ দেওয়া হয়েছে। চিঠিগুলোতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

প্রথম চিঠি আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানকে এবং দ্বিতীয় চিঠি মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী আবদুল মোতালেব মজুমদারকে পাঠানো হয়।

রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক টাউন হল মাঠে গিয়ে উভয় পক্ষের নেতাদের জানান, মাঠে কোনো অনুষ্ঠান হবে না। প্রশাসন মাঠে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে এবং সম্ভাব্য উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে সন্ধ্যায় দেখা যায়, পূর্ব পাশে হাজী আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপ দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি নিচ্ছিল, আর পশ্চিম পাশে মনিরুল হক চৌধুরী গ্রুপ নির্বাচনী জনসভার মঞ্চ তৈরি করছিল। কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, জননিরাপত্তার স্বার্থে একই স্থানে কাউকেই অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০