কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছয়টি ইউনিয়নও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাস স্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক এমপি ও খোকসা কুমারখালি আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ র“মী। এসময় তিনি বলেন, ব্যক্তি নয় দল কেন্দ্রীক রাজনীতিই আমাদের আদর্শ হওয়া উচিত। দলীয় আনুগত্য স্বীকার করাই একজন রাজনীতিবীদ মূল দায়িত্ব।
তিনি আরো বলেন, খোকসা কুমারখালীর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের বিজয়ের মুখ দেখাবে ইনশাআল্লাহ। কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক মহিলা সম্পাদিকা অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানুর সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, অধ্যক্ষ নওয়াব আলী, অ্যাডভোকেট শাতিল মাহমুদ, আব্দুর রাজ্জাক বা”চু, শামসুজ্জাহিদ,আবুল কালাম, ফরহাদ আলী, মোস্তাফিজুর রহমান তুহিন, মামুন, আমিনুল, নুর“ল ইসলাম আসাদ প্রমূখ।
মন্তব্য করুন