কুমারখালীতে পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ - সমকন্ঠ
বুধবার , ২৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২০ অগাস্ট ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমারখালীতে পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ

শিক্ষার মানোন্নয়ন ও পাশের হার বৃদ্ধির লক্ষ্যে প্রাক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ আগষ্ট) দুপুরে কুমারখালী মথুরা নাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফারজানা আখতার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক।

প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার সরকার জানান, আসন্ন ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সাধারণ শাখায় ১২৩ জনের মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ২১ জন। এবং ভোকেশনাল শাখায় ১৭২ জনের মধ্যে কৃতকার্য মাত্র ৯ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয়না। গেল পাঁচ বছরে কোনেদিন অভিভাবকদের ডাকেনি। আর পরীক্ষায় ফেল করার পরে আজ ডাকা হয়েছে। ছাত্রদের ফেল করার জন্য শিক্ষকরা দায়ী।

তবে অভিভাবকদের এমন অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা।

ইউএনও ফারজানা আখতার বলেন, এবার এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে উপজেলায়। সেজন্য কিছুদিন আগে উপজেলা পরিষদে শিক্ষকদের সঙ্গে একটি মিটিং হয়েছে। এই বিদ্যালয়টি সবচেয়ে পুরানো। এখানেও এমএসসিসহ প্রাক নির্বাচনী পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। সেজন্য শিক্ষার মানোন্নয়নে অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে সমাবেশের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এমন আয়োজন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ

ফোনে বললেন ‘আমার ছোয়ালডা দেখিস’, পরে মিলল ব্যবসায়ীর মরদেহ

ইরানের সঙ্গে ব্যবসা করলে ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের

আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান- নেতানিয়াহু

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

১০

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন- ইসলামী আন্দোলন

১১

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো- সেফেরিন

১২

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

১৩

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

১৪

ট্রাম্পের অর্থনৈতিক অবরোধে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান, ইউরোপে হামলার ভাবনা

১৫

বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

১৭

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা

১৮

ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা

১৯

কফিন বন্দি স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে ফিরলেন সাংবাদিক দেবাশীষ

২০