কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৮ নভেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি

রাজধানীর বারিধারায় ক্যামব্রিয়ান কলেজের এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছেন। অপহরণের পর ওই শিক্ষার্থীর মায়ের কাছে ফোন করে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম সুদীপ্ত রায়। সে বারিধারায় ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ভাটারা থানাধীন শহীদ আব্দুল আজিজ সড়কে ক্যামব্রিয়ান কলেজের হোস্টেলে সে থাকত।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে অপহরণের শিকার হওয়ার পর শনিবার সন্ধ্যায় সুদীপ্তের বাবা হিমাংশু কুমার রায় ভাটারা থানা এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ দায়েরকারী হিমাংশু কুমার রায় বলেন, শুক্রবার বিকেলে সুদীপ্ত মায়ের কাছে ফোন করে জানায় হোস্টেল থেকে বের হয়ে ঘুরতে যাবে সে। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সুদীপ্ত তার কলেজের হোস্টেল সুপার সোয়াশ স্যারকে ফোনে জানায় যে, সে রাতে হোস্টেলে ফিরবে না। কিন্তু রাত ১০টার দিকে তার মাকে ফোনে জানায়, সে মিরপুরে রয়েছে এবং হোস্টেলে ফিরবে। রাত আড়াইটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সুদীপ্তের ফোন থেকে তার মাকে ফোন করে বলে, সুদীপ্ত তাদের জিম্মায় রয়েছে এবং আগামীকাল (শনিবার) দুপুর ২টার মধ্যে তাদের নির্ধারিত স্থানে আশি লাখ টাকা নিয়ে না আসলে মেরে ফেলা হবে তাকে।

এ বিষয়ে পুলিশসহ অন্যান্য কাউকে জানানো যাবে না বলেও হুমকি দেওয়া হয়। এরপর থেকে সুদীপ্তের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার দুপুরে একটি হোয়াটাসঅ্যাপ নম্বর থেকে ফোন করে মুক্তিপণের ৮০ লাখ টাকা রেডি রাখতে বলে এবং আবার ১ ঘণ্টা পর ফোন দেবে বলে জানায়।
এ ব্যাপারে ভাটারা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী সুদীপ্ত হোস্টেল থেকে বের হয়ে মিরপুরে গেছে। আমরা তার সর্বশেষ অবস্থান মিরপুরে পেয়েছি। সে যদি অপহরণের শিকার হয়, সেক্ষেত্রে মিরপুর থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। যদিও ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা ওই অভিযোগ তদন্ত করছি। শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০