কর্মকর্তাদের ইরাক ছাড়তে বলল মার্কিন দূতাবাস - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ মার্চ ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মকর্তাদের ইরাক ছাড়তে বলল মার্কিন দূতাবাস

নিরাপত্তাজনিত কারণে জরুরি দায়িত্বে নেই এমন সরকারি কর্মকর্তাদের ইরাক ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্র। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এ নির্দেশ দিয়েছে। খবর আলজাজিরার।

দূতাবাস আরও জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে বাগদাদে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের শহরের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘এখনই চলে যান’ বলে আহ্বান জানান।

তিনি বলেন, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে দ্রুত এসব দেশ ছাড়তে হবে।

যেসব দেশের কথা বলা হয়েছে সেগুলো হলো— বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরাইল,অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০