কবরস্থান থেকে ৭ কঙ্কাল উধাও, ক্ষোভ এলাকাবাসীর - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২৩ অগাস্ট ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কবরস্থান থেকে ৭ কঙ্কাল উধাও, ক্ষোভ এলাকাবাসীর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কবর থেকে কঙ্কাল চুরির পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর কঙ্কাল চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। তবে দু’একদিন আগ থেকেই কবরস্থান থেকে একে একে সাতটি কঙ্কাল সরিয়ে নেওয়া হয় বলে ধারণা করছেন এলাকাবাসী। মূলত নগর কয়ড়া ও কৃষ্টপুর গ্রামের বাসিন্দাদের কেউ মারা গেলে ওই কবরস্থানে দাফন করা হতো।

এলাকাবাসীর অভিযোগ, তারা প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে কবরস্থানে এসে কবর জিয়ারত করেন। গত শুক্রবারও তারা কবর জেয়ারতে এসে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে দুই গ্রামের মানুষ সেখানে ভিড় করেন। এক পর্যায়ে লিটন নামে এক যুবক তল্লাশি করে দেখেন তারা বাবার কবরে মরদেহ (কঙ্কাল) নেই। এরপর এলাকাবাসী কবরস্থানজুড়ে তল্লাশি করে ৬টি কবরের একই অবস্থা দেখতে পান। তারা ধারণা করছে গত কয়েকদিনে নগরকয়ড়া ও কয়ড়া কৃষ্টপুর কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে রয়েছেন-কৃষ্টপুর কয়ড়া গ্রামের মৃত মোসলেম মন্ডল, হারুনর রশীদ, রুবেল সরকার, কয়ড়া চরপাড়া গ্রামের মৃত মনু সরকার, রহমত সরকার, সানোয়ার শেখ এবং একই গ্রামের নুরুর আম্মা (যার নাম জানা যায়নি)।

কয়ড়া গ্রামের লিটন হোসেন বলেন, সকালে নামাজ শেষে আমি বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখি কবর খোঁড়া। পরে জানতে পারি একসঙ্গে সাতটি কবর থেকে কঙ্কাল উধাও। আমার বাবার কবর প্লাস্টিকের নেট দিয়ে ঘেরা ছিল, কিন্তু সেই নেট কেটে কঙ্কাল তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ওসি রাকিবুল হাসান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কেউ কঙ্কাল চুরি করে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০