একই মোটরসাইকেলে ৪ বন্ধু, দুর্ঘটনায় ৩ বন্ধু'র মৃ'ত্যু - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ অগাস্ট ২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একই মোটরসাইকেলে ৪ বন্ধু, দুর্ঘটনায় ৩ বন্ধু’র মৃ’ত্যু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ওই মোটরসাইকেলে আরোহণ করছিলেন চার বন্ধু। পরে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের খিলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), একই এলাকার হাসেমের ছেলে হাবিল (২২) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ুম (২২)। এ দুর্ঘটনায় ইমন (২০) নামে আরও এক তরুণ আহত হয়েছেন। তিনি একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

আহত ও নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন। তারা পরস্পরের বন্ধু।

পুলিশ জানায়, এক্সপ্রেসওয়ের সাার্ভিস লেনের শ্রীনগর থেকে নিমতলা গামী রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলে ৪ জন আরোহণ করছিলেন। এসময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের সার্ভিস লেনে (সড়কের পাশে) পড়ে যায়। সেই মুহূর্তে বিপরীত দিক থেকে ঢাকা মাওয়াগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই আওলাদ হোসেন ও হাবিল নিহত হন। স্থানীয়রা, কাইয়ুম ও ইমনকে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দকী বলেন, প্রাইভেট কারটি চিহ্নিত করার চেষ্টা চলছে। আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা হতাহতদের উদ্ধার করি। প্রচুর বৃষ্টির কারণেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়।

রসুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়ীদ গণমাধ্যমকে বলেন, ওই চারজন প্রতিদিন শ্রীনগরের যাতায়াত করে রাজমিস্ত্রির কাজ করতেন। চারজনই গরিব ঘরের সন্তান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০