এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচন হবে না- জিল্লুর রহমান - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচন হবে না- জিল্লুর রহমান

প্রখ্যাত টেলিভিশন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান মনে করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।

জিল্লুর রহমান বলেন, আমি বহুবার বলেছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না। আর যদি নির্বাচন হয়ও, সেটি প্রকৃত অর্থে নির্বাচন হবে না। বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও বাড়াবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এবং দেশি-বিদেশি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একজন পর্যবেক্ষক হিসেবে আমি দেখছি—বাংলাদেশ যে পথে এগোচ্ছে, তাতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখছি না। আসলে নির্বাচনই দেখছি না।

আলোচনায় আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক দুরবস্থার কথাও তুলে ধরেন জিল্লুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে নিজ দলটাকেই দুর্বল করে ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ—এই সকল প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে দলীয় কাঠামোকে উপেক্ষা করেছেন।

তিনি আরও বলেন, আমরা—আমি, নুরুল কবির, আসিফ নজরুল—অনেকবারই বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আওয়ামী লীগ হয়তো আমাদের কথা ভালোভাবে নেয় না। কিন্তু তাদের বিপদের সময়েও আমরা কথা বলব। তাদের রাজনীতি করার সুযোগ থাকা উচিত। মানুষকেই সিদ্ধান্ত নিতে দিতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত একটি আলাপচারিতার স্মৃতিচারণ করে জিল্লুর রহমান বলেন, আমি শেখ হাসিনাকে একবার বলেছিলাম—আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনি দলের দিকে নজর দিচ্ছেন না। তখন তিনি বলেছিলেন, ‘এরা অনেক কষ্ট করেছে, লেট দেম এনজয়। কিন্তু এখন প্রমাণিত—আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০