উপকূলে মার্কিন যুদ্ধবিমান শনাক্তের দাবি ভেনেজুয়েলার - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
৩ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উপকূলে মার্কিন যুদ্ধবিমান শনাক্তের দাবি ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো দাবি করেছেন, দেশটির উপকূলের কাছে পাঁচটি মার্কিন যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছে। এ ঘটনাকে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একধরনের হুমকি বলে আখ্যা দিয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ভ্লাদিমির পাদ্রিনো বলেন, ‘সাম্রাজ্যবাদী এই যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার উপকূলের কাছে চলে আসার দুঃসাহস দেখিয়েছে।’ একটি বিমান সংস্থার মাধ্যমে যুদ্ধবিমানগুলোর তথ্য নিয়ন্ত্রণকক্ষে জানানো হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

পরে এক বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার বলেছে, কলম্বিয়ার বিমান সংস্থা অ্যাভিয়ানকা জানিয়েছে, ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) দূরে যুদ্ধবিমানগুলো দেখা গেছে।

অ্যাভিয়ানকা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধমন্ত্রী’ পিটার হেগসেথের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তিনি যাতে অবিলম্বে তার বেপরোয়া ও যুদ্ধংদেহী মনোভাব থেকে সরে আসেন। এই মনোভাব ক্যারিবীয় অঞ্চলের শান্তি বিঘ্নিত করছে।

যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজের একটি বহর মোতায়েন করেছে। ওয়াশিংটনের দাবি, মাদক চোরাচালান প্রতিরোধে অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া ভেনেজুয়েলা থেকে আসা কয়েকটি নৌকা ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় কয়েকজন আরোহী নিহত হয়েছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র দেশটির সরকার পরিবর্তনের চেষ্টা করছে। তবে তিনি মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১০

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৩

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৪

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৫

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৬

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৭

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৮

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

১৯

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

২০