উদীচী,ছায়ানট ও গণমাধ্যমে হামলার ঘটনায় কুষ্টিয়ায় গানে গানে প্রতিবাদ - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
প্রত্যয় দাস, কুষ্টিয়াঃ
২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উদীচী,ছায়ানট ও গণমাধ্যমে হামলার ঘটনায় কুষ্টিয়ায় গানে গানে প্রতিবাদ

উদীচী ও ছায়ানটের কার্যালয় এবং বিভিন্ন গণমাধ্যমে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কুষ্টিয়া ও জেলার সাংস্কৃতিককর্মী ও শিল্পীদের উদ্যোগে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুষ্টিয়া জেলা সংসদের সভাপতি এ্যাড. সোহেল সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার সভাপতি অশোক সাহা, সুন্দরম ললিত কলা একাডেমির পরিচালক কনক চৌধুরী,জেলা সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি ইমতিয়াজ হাসান দিপু, তরঙ্গ কুষ্টিয়ার সভাপতি তাসফি পারভেজ রোহান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনা ঘটে।এরপর থেকেই উদীচীর ওপর সরাসরি হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেওয়া হচ্ছিল। এ অবস্থায়ও উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির হামলায় উদীচী কেন্দ্রীয় কার্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

বক্তারা আরও বলেন,অগ্নিসংযোগের ঘটনায় উদীচীর ৫৭ বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ নথিপত্র, বাদ্যযন্ত্র ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এবং বিদেশি সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের পথ সুগম করতে চায়, তারাই এসব হামলার সঙ্গে জড়িত। বৈষম্যহীন সমাজ ও বাকস্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে জনগণের সংগ্রাম অব্যাহত থাকবে এবং কোনো ধর্মান্ধ বা সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

এছাড়াও উপস্থিতি সাংস্কৃতিককর্মী ও শিল্পীরা গানে গানে এই হামলার প্রতিবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০