ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়ালো - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৮ নভেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়ালো

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে উপত্যকাজুড়ে নিহতের সংখ্যা বেড়ে মোট ৬৯ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছে।
১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় মোট ২৪১ জন নিহত হয়েছেন।

এছাড়া গত ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে মোট ২৮৪ জনের মরদেহ হাসপাতালে এসেছে। গত তিন দিনে ১০টি মৃতদেহ আনা হয়েছে – যাদের মধ্যে ৯ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং একজন নতুন নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। উদ্ধার সরঞ্জাম না থাকায় মৃতদেহগুলো উদ্ধারে বিলম্ব হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০