ইসরায়েলি হামলায় ৬ হাজার ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ, এক-চতুর্থাংশই শিশু - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১২ নভেম্বর ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় ৬ হাজার ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ, এক-চতুর্থাংশই শিশু

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসনে এখন পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষের অঙ্গচ্ছেদ হয়েছে, যার ভুক্তভোগীদের বড় অংশই নারী ও শিশু।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। আনাদোলু বলছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে অঙ্গচ্ছেদের শিকার ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনির মধ্যে ২৫ শতাংশই শিশু এবং ১২ দশমিক ৭ শতাংশ নারী।

বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে যুদ্ধবিরতি চললেও চিকিৎসা সরঞ্জাম ও সহায়ক উপকরণের তীব্র ঘাটতির কারণে আহত ও অঙ্গচ্ছেদ হওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে, এই পরিসংখ্যানগুলো গাজায় হাজারো আহত মানুষ ও তাদের পরিবারের গভীর মানবিক যন্ত্রণাকেই সামনে তুলে ধরে। এমন অবস্থায় আহতদের পুনর্বাসন এবং বিশেষ করে শৈশবেই স্থায়ীভাবে অঙ্গহানি হওয়া শিশুদের জন্য জরুরি মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭০ হাজার ৬০০ জন। পাশাপাশি, প্রায় ৯ হাজার ৫০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০