ইসরায়েলকে নিয়ন্ত্রণ করুন, ট্রাম্পের উদ্দেশ্যে টাকার কার্লসন - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে নিয়ন্ত্রণ করুন, ট্রাম্পের উদ্দেশ্যে টাকার কার্লসন

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে আনার জন্য মার্কিন প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

টাকার কার্লসন নেটওয়ার্কে প্রচারিত তার সাম্প্রতিক এক পডকাস্টে তিনি ওয়াশিংটনকে উদ্দেশ্য করে বলেন, ইসরায়েল সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত যে তারা মার্কিন সিদ্ধান্তের ওপর খবরদারি করতে পারে না।

কার্লসন মনে করেন, নেতানিয়াহুর নেওয়া বিভিন্ন সামরিক সিদ্ধান্ত বর্তমানে আমেরিকানদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এটি বৈশ্বিক ইতিহাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকেও ক্ষতিগ্রস্ত করছে।

সাবেক এই ফক্স নিউজ উপস্থাপক তার বক্তব্যে কোনো রাখঢাক না রেখেই বলেন, দুঃখিত, এটি কোনো ইহুদিবিদ্বেষ নয়। এটি একজন রাষ্ট্রপ্রধানের বিষয় যার নেওয়া সিদ্ধান্তগুলোর কারণে আমেরিকানরা প্রাণ হারাচ্ছে এবং যা আমাদের দেশের ভাগ্যের ওপর প্রভাব ফেলছে।

কার্লসন দাবি করেন, বর্তমান মার্কিন প্রশাসন ইসরায়েলের সব সিদ্ধান্তে সায় দিতে গিয়ে সবচেয়ে বড় মাশুল গুনছে। তার মতে, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলি সরকারকে মুখের ওপর বলে দেওয়া যে, আপনারা এখানে ক্ষমতায় নেই বা আপনারা আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছেন না।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত টাকার কার্লসন শুরু থেকেই মধ্যপ্রাচ্যে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের ঘোর বিরোধী ছিলেন। এমনকি ইরানে সম্ভাব্য হামলা থেকে ট্রাম্পকে বিরত রাখতে তিনি হোয়াইট হাউসে একাধিকবার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে লবিং করেছেন বলেও জানা গেছে।

যদিও হাউসের স্পিকার মাইক জনসনসহ বেশ কয়েকজন মার্কিন নেতা ওয়াশিংটনের বর্তমান সামরিক পদক্ষেপকে ‘প্রতিরক্ষামূলক’ হিসেবে সমর্থন দিয়েছেন, কারণ তারা আগে থেকেই জানতেন যে ইসরায়েল হামলা করতে যাচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যে কিছুটা ভিন্ন সুর পাওয়া গেছে। গত সোমবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা। আমেরিকার জন্য যা সঠিক বলে তিনি মনে করেন, তিনি সেটাই করেন।

নেতানিয়াহুর এই মন্তব্য কার্লসনের বক্তব্যের ঠিক বিপরীত মেরুর প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। কার্লসন মনে করেন, নেতানিয়াহু মূলত ট্রাম্পের নেতৃত্বকে নিজের স্বার্থে ব্যবহার করছেন, যা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য শুভ হবে না।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০