ইরান ইস্যু নিয়ে রুবিও–নেতানিয়াহু ফোনালাপ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১১ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান ইস্যু নিয়ে রুবিও–নেতানিয়াহু ফোনালাপ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা। তবে ফোনালাপের বিস্তারিত বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। তবে এর আগে অ্যাক্সিওস জানিয়েছিল, রুবিও ও নেতানিয়াহুর আলোচনায় গাজা পরিস্থিতি, সিরিয়া ইস্যু এবং ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ উঠে আসে।

ইরান বর্তমানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনের মুখে রয়েছে। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে জড়িয়েছিল দেশটি। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
গাজায় চলমান যুদ্ধবিরতি এখনো প্রথম ধাপের বাইরে অগ্রসর হয়নি। গত অক্টোবরে শুরু হওয়া এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ও হামাস একে অপরকে দায়ী করছে। চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্যারিসে অনুষ্ঠিত আলোচনায় ইসরায়েল ও সিরিয়া নিরাপত্তা ও বাণিজ্যিক বিষয় সমন্বয়ের জন্য একটি যোগাযোগ ব্যবস্থায় সম্মত হয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত পাঁচবার যুক্তরাষ্ট্র সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অন্যদিকে ট্রাম্প গত অক্টোবরে ইসরায়েল সফর করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০