ইরানে বন্দুকধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২ নভেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে বন্দুকধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীর গুলিতে দেশটির দুজন বাসিজ স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) তারা টহল মিশনে থাকা অবস্থায় প্রাণ হারান বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কুদস ঘাঁটি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

এক বিবৃতিতে কুদস ঘাঁটি জানায়, নিহত দু’জনই স্থানীয় সুন্নি সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। তারা খাশ শহর ও প্রাদেশিক রাজধানী জাহেদানের মধ্যবর্তী সড়কে টহল দিচ্ছিলেন, সে সময় হামলা চালায় সন্ত্রাসীরা।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত দুই সুন্নি বাসিজ সদস্য তখন এক উপজাতীয় নেতার সঙ্গে ছিলেন। ওই নেতাকে লক্ষ্য করেই চালানো হয় হামলাটি। তবে ওই উপজাতীয় নেতা বেঁচে আছেন কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য অস্থিতিশীল অঞ্চল হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে, যা সন্ত্রাসবিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মোকাবিলা করছে তেহরান সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০