ইরানে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত, দাবি তেহরানের - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ জানুয়ারী ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত, দাবি তেহরানের

ইরানের বিভিন্ন অঞ্চলে চলমান অস্থিরতা ও সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০৯ জন সদস্য নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তবে প্রতিবেদনে নিহত বিক্ষোভকারীদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি।

গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষোভ রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। তেহরানসহ একাধিক শহরে বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটকে এই আন্দোলনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

সরকারি কোনো সংস্থা এখনো হতাহতের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ১১৬ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৬০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।

এর বাইরে আরও ভয়াবহ তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু নথিভুক্ত হয়েছে। তার দাবি অনুযায়ী, নিহতদের বেশিরভাগই জীবিত গুলির আঘাতে মারা গেছেন।

সূত্র: আল জাজিরা, আনাদোলু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০