ইরানের বিক্ষোভে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র, ‘সর্বোচ্চ সতর্ক’ ইসরাইল - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ জানুয়ারী ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের বিক্ষোভে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র, ‘সর্বোচ্চ সতর্ক’ ইসরাইল

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র যেকোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে—এই আশঙ্কায় ইসরাইল ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থানে রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি ইসরাইলি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রযটার্সকে এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতে তেহরান সরকারকে সতর্ক করেছেন। গতকাল ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের ‘সহায়তা করতে প্রস্তুত’ রয়েছে।

অধিকারকর্মীদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

সপ্তাহান্তে ইসরাইলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে উপস্থিত সূত্র ‘সর্বোচ্চ সতর্ক’ বাস্তবে কী বোঝানো হচ্ছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইসরাইল ও ইরান ১২ দিনব্যাপী যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সেই যুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।

এদিকে, গতকাল এক টেলিফোন আলাপে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে একটি ইসরাইলি সূত্র। তবে এক মার্কিন কর্মকর্তা দুজনের মধ্যে কথা হয়েছে বলে নিশ্চিত করলেও কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানাননি।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০