ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত

দাবি করলেন ট্রাম্প

ইরানের বদলে এখন থেকে ভারত ভেনেজুয়েলার তেল কিনবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) ট্রাম্প বলেন, ভারত ভেনেজুয়েলার তেল কেনার চুক্তি করেছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা ইতিমধ্যে এ চুক্তি করেছি।”

ভেনেজুয়েলার তেল কেনায় ২০২৫ সালের মার্চে ভারতীয় প্ণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প।
ট্রাম্পের এ দাবি নিয়ে ভারত এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ অপহরণ করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। এরপর ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

বার্তাসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে ১৮টি ট্যাংকার লোড করে যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুজিয়ানা এবং মিসিসিপির তেল পরিশোধনাগারে পাঠিয়েছে। যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

এখন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ লাখ ৭৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল যাবে। যা গত বছরের ডিসেম্বরের তুলনায় দ্বিগুণ।

মাদুরোকে অপহরণের আগে ভেনেজুয়েলা থেকে চীনে প্রতিদিন চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল যেত। কিন্তু গত জানুয়ারিতে এ সংখ্যা শূন্যে নেমে আসে।

এদিকে গত শুক্রবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার নেতার সঙ্গে এটিই মোদির প্রথম ফোনালাপ ছিল। ওই সময় তারা দুই দেশের সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০