ইরানকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি উপসাগরীয় দেশগুলোর - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি উপসাগরীয় দেশগুলোর

ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে উপসাগরীয় দেশগুলো এখন চরম উত্তেজনার মধ্যে রয়েছে।

কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ এ অঞ্চলের দেশগুলো মনে করছে, ইরান তাদের সার্বভৌমত্বের ‘চরম সীমা’ বা রেড লাইন অতিক্রম করেছে। কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল আনসারী এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, তাদের আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্রমাগত আঘাত হানা হচ্ছে, যা আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।

ইরান মূলত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ওপর হামলার প্রতিশোধ নিতে গিয়ে তাদের প্রতিবেশী আরব দেশগুলোর ওপর শত শত মিসাইল ও ড্রোন ছুড়ছে। তেহরানের লক্ষ্য হলো—এ অঞ্চলের পর্যটন, বাণিজ্য এবং জ্বালানি খাতের যে নিরাপদ ভাবমূর্তি রয়েছে, তা ধূলিসাৎ করে দেওয়া। দুবাইয়ের জেবেল আলী বন্দর এবং বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইরান ধারণা করছে, আরব দেশগুলোর ওপর চাপ বাড়ালে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে, কিন্তু এই কৌশল উল্টো আরব দেশগুলোকে ওয়াশিংটনের আরও কাছাকাছি ঠেলে দিচ্ছে।

এখন পর্যন্ত উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি। তবে পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে, তাতে তারা নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। গাজা এবং লেবাননে ইসরাইলি অভিযানের কারণে আরব দেশগুলোর সাথে ইসরাইলের সম্পর্ক এমনিতেই তলানিতে ঠেকেছে, কিন্তু ইরানের এই ‘বিশ্বাসঘাতকতামূলক’ হামলা জিসিসি ভুক্ত ছয়টি দেশকে এক অভিন্ন অবস্থানে নিয়ে এসেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ইরানকে কাণ্ডজ্ঞান ফিরে পাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই যুদ্ধ প্রতিবেশীদের সাথে নয়। তিনি সতর্ক করেছেন যে ইরান যদি দায়িত্বশীল আচরণ না করে তবে তাদের ওপর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং সামরিক উত্তেজনার বৃত্ত আরও বড় হবে। বর্তমানে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্ব তাদের সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় পাল্টা জবাব দেওয়াসহ সব ধরনের বিকল্প পথ খোলা রেখেছে।

সূত্র: বিবিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০