ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে ২ বছরের মধ্যে স্বাধীন রাষ্ট্র করার ঘোষণা - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে ২ বছরের মধ্যে স্বাধীন রাষ্ট্র করার ঘোষণা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে আগামী দুই বছরের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল (এসটিসি)।

গোষ্ঠীটির প্রেসিডেন্ট আইদারুস আল জুবাইদি শুক্রবার (২ জানুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই দুই বছর মেয়াদী রূপান্তরকাল বা ক্রান্তিকালীন পর্ব শুরুর কথা জানান।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনের দক্ষিণ ও উত্তরের বিবদমান পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন যে, দুই বছরব্যাপী এই আলোচনার প্রক্রিয়া শেষ হলে দক্ষিণাঞ্চলে স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজন করা হবে।

তবে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় অনীহা দেখায় কিংবা দক্ষিণাঞ্চলের জনগণের ওপর কোনো হামলা হয়, তবে দুই বছর অপেক্ষা না করে তার আগেই স্বাধীনতার ‘সাংবিধানিক ঘোষণা’ দেওয়া হবে।

ইয়েমেনের এই রাজনৈতিক প্রেক্ষাপট দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও আঞ্চলিক ক্ষমতার লড়াইয়ের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদি আরবে আশ্রয় নেন। হুথিদের দমন করতে ২০১৫ সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে একটি সামরিক জোট গঠিত হয়।

বর্তমানে হুথিরা রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে দক্ষিণাঞ্চল রয়েছে সৌদি সমর্থিত ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের (ওয়াইপিসি) দখলে। এসটিসি একসময় সৌদি জোটের মিত্র হিসেবে থাকলেও পরে তারা নিজস্ব লক্ষ্য অর্জনে আলাদা হয়ে যায় এবং ২০২২ সালে হাদ্রামৌতসহ দক্ষিণের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এসটিসির ঘনিষ্ঠতা ইয়েমেন সংকটে নতুন মাত্রা যোগ করেছে। গত কয়েক বছর ধরে আমিরাত এসটিসিকে অস্ত্র ও রসদ দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে। এই আঁতাতের বিষয়টি স্পষ্ট হওয়ার পর গত ৩০ ডিসেম্বর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়।

সৌদি আল্টিমেটাম মেনে নিয়ে আমিরাত ইতিমধ্যে তাদের সব সেনা সরিয়ে নিয়েছে। এমন এক উত্তজনাপূর্ণ মুহূর্তে এসটিসির এই স্বাধীনতার ঘোষণা ইয়েমেনের অখণ্ডতা ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০