ইয়াবা পাচার মামলায় কক্সবাজারে রোহিঙ্গাসহ দু'জনের মৃত্যুদণ্ড - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ নভেম্বর ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়াবা পাচার মামলায় কক্সবাজারে রোহিঙ্গাসহ দু’জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ দুই জনের মত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দু’জন হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।

যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলো, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) এবং মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব তৈয়ব।

একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে।

আদালতের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে আটক করে। এ ঘটনায় রামু থানায় ডিবির পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগ পত্র দাখিল করার পর আদালত বিচার কার্যক্রম শুরু করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে খালাস, দুই জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন সাজা দিয়ে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।

পিপি আরও বলেন, বিচারকার্য চলাকালীন অভিযুক্ত পাঁচজনই নানাভাবে জামিন পান। এরপর থেকে চারজন পলাতক ছিল। রায় ঘোষণাকালে খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত থাকলেও অপর চারজন উপস্থিত ছিলেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০