ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন না ট্রাম্প - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩ নভেম্বর ২০২৫, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন না ট্রাম্প

ইউক্রেনকে এখনই টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আপাতত ইউক্রেনকে কোনো টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়া হচ্ছে না।

তিনি আরও জানিয়েছেন, আপাতত তিনি এমন কোনো চুক্তি বিবেচনা করছেন না যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে।

ন্যাটো দেশগুলোর কাছে টমাহক বিক্রির পরিকল্পনার বিষয়ে ট্রাম্প এখনো নীরব ভূমিকা পালন করছেন। ইউরোপীয় দেশগুলো এই অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করবে। কিন্তু ট্রাম্প জানিয়েছেন, তিনি যুদ্ধ আরও তীব্র করতে চান না।

রোববার (২ নভেম্বর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে তার সর্বশেষ মন্তব্য ইঙ্গিত দেয় যে তিনি ইউক্রেনকে এই আধুনিক অস্ত্র দিতে ইচ্ছুক নন।

ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে যাওয়ার সময় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন যে, ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তির বিষয়টি তিনি বিবেচনা করছেন কি না। এর উত্তরে তিনি বলেন, না, আসলে তা নয়। তবে তিনি বলেছেন যে, তিনি তার মন পরিবর্তন করতে পারেন।

গত ২২ অক্টোবর হোয়াইট হাউজে ট্রাম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাক্ষাতের সময় তারা টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন। রুট শুক্রবার বলেন, বিষয়টি পর্যালোচনাধীন এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।

দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র মস্কোসহ রাশিয়ার গভীরে বিভিন্ন স্থানে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য অনুরোধ করেছেন। তবে ক্রেমলিন ইউক্রেনকে টমাহক সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে।

তথ্যসূত্র: সামা টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০