আ'লীগ নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
২১ জুন ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ’লীগ নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও

কুষ্টিয়ায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেন।

রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া মডেল থানায় এসে ঘেড়াও করেন।
থানা ঘেড়াও কর্মসুচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

থানা গেট ঘেরাও করে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেন, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন, পলিটেকনিক ছাত্রদল নেতা আব্দুল কাদের প্রমূখ।

এসময় সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রকাশ্যে তারা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন স্থানে মিছিল করছে এর পরেও কুষ্টিয়া প্রশাসনের কোন ভূমিকা নেই।তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

বক্তারা বলেন, ইতিমধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদকে নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডার সোস্যাল মিডিয়ায় হুমকি দিয়েছে। এর পরেও প্রশাসন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না জবাব চাই? যারা প্রকৃত দোষী তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দেন বিএনপির সহযোগী সংগঠনের নেতারা। ৭দিনের মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালন করবেন তারা। এরপরেও প্রশাসন যদি কোন ভূমিকা না রাখে তাদেরকে গোপালগঞ্জে যাওয়ার হুশিয়ারী দেন বিএনপির নেতাকর্মীরা।

এ ছাড়াও, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে আর এই দাবি আদায় না হলে আগামী ৭দিন পরে প্রশাসনের দুর্বলতার জবাব দিতে হবে বলে হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

এদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের দলীয় কর্মসূচি পালন করে। পরে থানায় এসে তাদের এলাকার শান্তিপূর্ণ পরিবেশের বিষয়ে প্রশাসনের সহযোগিতা চান। আমরা তাদের আশ্বস্ত করেছি বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০