
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
আজ রোববার রাত সাড়ে ৯টায় শহরের কোর্টস্টেশন এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় জামায়াত ও এমপি মুফতি আমির হামজাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন,শনিবারের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে আমির হামজা উপস্থিত হওয়ার পর তার সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। পরে আবারও হামলা চালিয়ে গণঅধিকার পরিষদের চার নেতাকর্মীকে গুরুতর আহত করা হয়। পাশাপাশি নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট এবং মিথ্যা মামলা ও হামলার অভিযোগ করেন তারা।
এঘটনায় জড়িত আমির হামজা,তার সমর্থক ও জামায়াত নেতাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান নেতারা।
এরআগে একই ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন