আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যা জানাল বাংলাদেশ দূতাবাস - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যা জানাল বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশিদের ওপর সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে গত সপ্তাহে একটি খবর ছড়ায়। এরপর আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, এ খবরটি সত্যি নয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার (২৪ সেপ্টেম্বর) জানিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের ওপর কোনো ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আমিরাত সরকার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই বলেনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মিথ্যা খবরটি প্রথম ছড়িয়েছে একটি ভিসা প্রসেসিং করার ওয়েবসাইট থেকে।

এছাড়া যে ওয়েবসাইট থেকে এ তথ্য ছড়ানো হয়েছে সেটির বেশ কয়েকটি অসঙ্গতি তুলে ধরেছে বাংলাদেশের আমিরাত দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ওয়েবসাইটি তাদের ঠিকানা দিয়েছে দুবাই। কিন্তু তাদের যে টেলিফোন নম্বর রয়েছে সেটি রেজিস্ট্রেশন করা হয়েছে ভারতে। এছাড়া ওয়েবসাইটটির নিবন্ধক এবং টেকনিকেল কন্টাক্টগুলো যুক্তরাজ্যভিত্তিক। আর এটির রেজিস্ট্রারার যুক্তরাষ্ট্রভিত্তিক। সবচেয়ে বড় কথা হলো ওয়েবসাইটটি তাদের ঠিকানা হিসেবে যে স্থানকে উল্লেখ করেছে সেটির কোনো অস্তিত্বই নেই।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, যে কোম্পানির ওয়েবসাইট থেকে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে এটি ‘বিশ্বাসযোগ্য’ নয় এবং ‘প্রতারক’ হিসেবে তাদের দুর্নাম রয়েছে।

এ ধরনের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে বাংলাদেশ ও আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছে দূতাবাস। এছাড়া এ ধরনের তথ্য প্রকাশের আগে সংবাদমাধ্যমগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাস থেকে।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০