আমাদের লক্ষ্য জুলাই সনদের খসড়া বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করা: আলী রীয়াজ - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ জুলাই ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমাদের লক্ষ্য জুলাই সনদের খসড়া বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করা: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে  বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চাই।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় পর্যায়ের ২২তম দিনের আলোচনার শুরুতে সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান। খবর বাসসের

আলী রীয়াজ জানান, কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দীর্ঘমেয়াদি আলোচনার ফলে রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলোতে সুস্পষ্টভাবে ঐকমত্য হয়েছে সেই বিষয়গুলোর একটি সুনির্দিষ্ট তালিকা আজ বিকেলের মধ্যেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। সেইসঙ্গে আজকের আলোচনাটি দ্রুতগতিতে অগ্রসর করতে হবে, যেন সবার কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের বিষয়গুলো চিহ্নিত করে বৃহস্পতিবারের মধ্যে একটি সনদ আমরা সবার হাতে তুলে দিতে পারি।

তিনি বলেন, আমরা আশা করছি, আজকে এবং আগামীকালই এই প্রক্রিয়ার আলোচনা শেষ করতে পারব। আমাদের লক্ষ্য এটাই। অনেকগুলো বিষয় ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে। যা নিয়ে কমিশন আজ সকালে আলোচনা করেছে। কমিশনের নিজস্ব আলোচনা অব্যাহত থাকবে এবং আশা করি, বৃহস্পতিবারের মধ্যে কমিশন আপনাদের এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবে।

ইতোমধ্যেই বেশ কিছু বিষয় কমিশনের আলোচনা শেষ হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবারের অধিবেশনে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা শুরু হলেও তা শেষ হয়নি জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ক আলোচনা এখনও হয়নি কারণ এ বিষয়টি এখনও উপস্থাপিত হয়নি। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব আপনাদের আলাদাভাবে দেওয়া হয়েছে এবং আমরা বলেছিলাম যে এর খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের মন্তব্য আমাদের জানাতে।

তিনি বলেন, প্রাথমিক আলোচনাকালে প্রত্যেকটি দলই নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের জন্য সংবিধানের দ্বিতীয় ও প্রধানত তৃতীয় বিভাগে প্রয়োজনীয় সংযোজন বিয়োজন ও পরিমার্জনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছিলেন। সেই সময় কমিশনের পক্ষ থেকে যে পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছিল সে পাঁচটি ব্যাপারে ঐকমত্য হয়নি, পাশাপাশি সংবিধান সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে যা ছিল তার কোনো কোনো বিষয়গুলোতে বিএনপি একমত হয়েছেন এবং কোনো বিষয়গুলোতে একমত হননি তা জানিয়েছেন।

বিষয়টির জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, লিখে রাখার কাজটি আমাদের পরবর্তীতে সাহায্য করেছে এবং সে বিষয়গুলোকে তৃতীয় ভাগে কীভাবে সন্নিবেশিত করা যায় সেটি নিয়ে আমরা বিবেচনা করেছি।

কমিশনের সহসভাপতি আরও বলেন, অনুচ্ছেদ ধরে আলোচনা করার সময় এবং সুযোগ কোনোটাই আমাদের কাছে নেই। কিন্তু আপনাদের কাছে সংশোধনী ও সংযোজনীগুলো দেওয়া হয়েছে। এগুলো পড়ার পর যদি কোনো আপত্তি বা পরিবর্তন করার প্রয়োজন মনে করে থাকেন তাহলে সেই মতামতটি আগাম কমিশনকে বৃহস্পতিবার সকালের মধ্যে জানানোর জন্য অনুরোধ করেন।

কমিশন সূত্রে জানা যায়, আজ আলোচ্য সূচিতে রয়েছে- সংসদের নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয়গুলো, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব অর্থাৎ সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৩), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেক্টোরাল কলেজ, উচ্চকক্ষের গঠন সদস্য নির্বাচনের পদ্ধতি, নাগরিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

যেহেতু রাষ্ট্রপতির দায়িত্ব ক্ষমতার বিষয়টি আজ প্রথমবারই কমিশনের আলোচনায় তোলা হয়েছে, তাই এই বিষয়টি বাদে অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার জন্য সবাইকে আহ্বান জানান অধ্যাপক আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আজ এ আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১০

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১১

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১২

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৩

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৪

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৬

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৭

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৮

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৯

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

২০