আবার কবে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবার কবে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রোববার রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়েছে ২টা ২৭ মিনিট পর্যন্ত চলে। ২০২৮ সালের ৩১ ডিসেম্বর আবারও এ অঞ্চল থেকে দেখা যেতে পারে এমন বিরল মহাজাগতিক দৃশ্য।

বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন কোণের মানুষ। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা বাজতেই গ্রহণ লাগে চাঁদে।

রাত সাড়ে ১০টা নাগাদ ধীরে ধীরে আংশিক গ্রহণের পর্যায়ে পৌঁছতে থাকে চাঁদ। অবশেষে রাত সাড়ে ১১টা নাগাদ অবতারণা ঘটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। চাঁদ তখন সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ার নিচে চলে আসে, যাকে বলা হয় পৃথিবীর উপচ্ছায়া অঞ্চল।

রাত সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত। এরপর ধীরে ধীরে আবার আংশিক গ্রহণের পর্যায়ে প্রবেশ করে চাঁদ, যা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে হ্রাস পায়। অবশেষে মধ্যরাত ১টা ৫৬ মিনিটে পূর্ণিমার সাদা আলোয় উজ্জ্বল হয়ে ওঠে চাঁদ। বছরের শেষ চন্দ্রগ্রহণ ছিল এটি, যা শেষ হয় রাত ২টা ২৭ মিনিটে।

নিঁখুত এ মহাজাগতিক খেলায় একই সরলরেখায় ছিল চাঁদ, পৃথিবী ও সূর্য। দীর্ঘ সময় ধরে গ্রহণ চলার অন্যতম কারণ এটি। আর ৮২ মিনিট (১ ঘণ্টা ২২ মিনিট) ধরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কারণে রক্তাভ দেখাচ্ছিল চাঁদকে।

বাংলাদেশ ও ভারতের আকাশে আবারও এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে অন্তত দুই বছর। ২০২৮ সালের ৩১ ডিসেম্বর আবারও এ অঞ্চল থেকে দেখা যেতে পারে এমন বিরল মহাজাগতিক দৃশ্য।

বিখ্যাত মহাকাশবিজ্ঞানী এবং ভারতের বিড়লা প্ল্যানেটেরিয়ামের সাবেক পরিচালক দেবীপ্রসাদ দুয়ারির বরাতে এমনটাই জানিয়েছে ইটিভি ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০