আফগান-পাকিস্তান উত্তেজনা ‘থামাতে’ ইসলামাবাদ যাচ্ছেন তুর্কি মন্ত্রীরা - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৯ নভেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগান-পাকিস্তান উত্তেজনা ‘থামাতে’ ইসলামাবাদ যাচ্ছেন তুর্কি মন্ত্রীরা

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ইসলামাবাদ সফর করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এবং গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন।

রোববার (৯ নভেম্বর) আজারবাইজান থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এ কথা জানিয়েছেন।

তিনি জানান, তুরস্কের ভূমিকম্প অঞ্চল থেকে গাজায় কন্টেইনার পাঠানোর প্রস্তুতিও চলছে। গাজায় ‘সর্বোচ্চ সহায়তা’ প্রদান করা হবে।

এরদোয়ান উল্লেখ করেন, গাজায় জরুরি প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল সাহায্যের বিষয় নয়, বরং মানবতার বিষয়।

আজারবাইজানের কারাবাখ বিজয়ের পর ‘শান্তির বাতাস বইছে’ উল্লেখ করে তিনি বলেন, তুরস্ক আজারবাইজানের সঙ্গ সমন্বয় করে আর্মেনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া অনুসরণ করছে।

সুদানে চলমান সংঘাতের বিষয়ে তুর্কি নেতা বলেন, তুরস্ক কেবল দর্শক হয়ে থাকতে পারে না এবং দেশটিতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০