আফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাক মন্ত্রীর - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাক মন্ত্রীর

পাল্টাপাল্টি সংঘাতের শঙ্কা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গত সোমবার গাড়ি বিস্ফোরণে অন্তত ১১ পাক সেনা নিহত হয়েছেন। এ নিয়ে তালেবানের এক কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। খবর খামা প্রেসের।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে আফগান দূতকে তীব্র প্রতিবাদ ও হামলার নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে গুরুতর আঞ্চলিক নিরাপত্তা পরিণতির সতর্ক করেছে পাকিস্তান।

নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর চলমান অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। পাক সরকারের ধারণা, টিটিপি’র নেতৃত্বের ঘাঁটি আফগানিস্তানে।

পাক মন্ত্রণালয় জানিয়েছে, আফগান কর্তৃপক্ষের কাছে ইসলামাবাদ বারবার আশ্বাস পেয়েছে কিন্তু জঙ্গি কার্যকলাপ দমনে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের গাড়িবোমা হামলায় অন্তত ১১ পাক সেনা এবং ১২ জন টিটিপি’র যোদ্ধা নিহত হয়েছে। এনিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে অনেক তলানিতে। গত বছরের শেষের দিকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে।
সর্বশেষ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা বন্ধ না করে তাহলে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালানো হতে পারে। খাজা আসিফ বলেছেন, আবার পদক্ষেপ নিতে ইসলামাবাদ দ্বিধা করবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১০

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১১

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১২

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৩

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৪

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৫

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৬

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৭

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৮

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৯

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

২০