আগামী মৌসুমে সাভারে ইটভাটা চালু করা যাবে না- সৈয়দা রিজওয়ানা - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী মৌসুমে সাভারে ইটভাটা চালু করা যাবে না- সৈয়দা রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাভার উপজেলায় ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের লক্ষ্যে আগামী মৌসুমে কোনো ইটভাটা চালু করা যাবে না। তিনি সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইটভাটা মালিকদের প্রতি আহ্বান জানান।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ আহ্বান জানান।

তিনি বলেন, আইন অমান্য করে ইটভাটা চালু হলে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সঙ্গে নিয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, উন্মুক্তভাবে ময়লা পোড়ানো, অবৈধ সীসা-ভাট্টি পরিচালনা এবং টায়ার পুড়িয়ে তেল তৈরিকারী অবৈধ পাইরোলাইসিস কারখানার মাধ্যমে বায়ুদূষণ রোধে প্রয়োজনে রাতের বেলা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নির্মাণ সামগ্রী খোলা জায়গায় রাখলে বা পরিবহন করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার পাশাপাশি মালামাল জব্দের নির্দেশনা দেন তিনি।
পরিবেশ উপদেষ্টা গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, বায়ুদূষণ রোধে জনগণকে সচেতন করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ‘সবাই একসাথে কাজ করলে ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে আমরা সফল হবো এবং সুস্থ জীবনের জন্য ক্ষতিগ্রস্ত আয়ুষ্কাল পুনরুদ্ধার করতে পারবো।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভার সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি। এছাড়া ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মোঃ জিয়াউল হকসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন এবং মতামত প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০