আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা খারাপের দিকে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করব দ্রুত পরিস্থিতিকে আগের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার।

রাজবাড়ীর ঘটনার সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্ভাবনা নিয়ে তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে। “গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনা স্পষ্ট হবে, বলেন তিনি।

ডিসি ও এসপি দায়িত্বে থাকায় নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, কাদের গাফিলতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে। দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে কি না-এই প্রশ্নে তিনি বলেন, না আমরা ব্যর্থ হচ্ছি না। সমস্যা হচ্ছে অসহিষ্ণুতা। যারা এসব ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্যশীল হতে হবে।

নির্বাচনে জনগণের অংশগ্রহণে প্রভাব ফেলবে কি না-এ বিষয়ে তিনি বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া সম্ভব নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০