‘অবৈধ বাংলাদেশিদের’ হটাতে ‘নরম নীতি’র যুগ শেষ- আসামের মুখ্যমন্ত্রী - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ জানুয়ারী ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘অবৈধ বাংলাদেশিদের’ হটাতে ‘নরম নীতি’র যুগ শেষ- আসামের মুখ্যমন্ত্রী

‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীদের হটাতে আসাম সরকার কঠোর অবস্থান নেবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, অবৈধ অভিবাসী বিতাড়ন করার ক্ষেত্রে ‘নরম নীতি’র যুগ শেষ হয়ে গেছে। খবর এনডিটিভির।

২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে ‘অভিবাসী’ বা ‘অনুপ্রবেশকারী’ ইস্যুকেই নির্বাচন ক্যাম্পেইনে মূল এজেন্ডা হিসেবে তুলে ধরছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই নেতা।

ভারতের কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থনেই আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তার রাজ্যে কাউকে বিদেশি হিসেবে সাব্যস্ত করা হলেই তাকে দেশছাড়া করা হবে। এক্ষেত্রে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করার ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি জানান, অবৈধ অভিবাসী নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য রাজ্য সরকারের কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আগে বহিষ্কারের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যাচাইসহ দীর্ঘ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হতো।

সেই নীতিতে পরিবর্তন এসেছে জানিয়ে হিমন্ত বলেন, ‘এখন কাউকে বিদেশি ঘোষণা করে আদেশ জারি হলে তাকে ভারতীয় ভূখণ্ড থেকে উচ্ছেদ করা হবে। আমরা আর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করব না।

উন্নয়নের পাশাপাশি আসামের ‘পরিচয়’ রক্ষাও গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিচয়কে শাসননীতির অগ্রাধিকার থেকে আলাদা করা যায় না। পরিচয় অত্যন্ত মূল্যবান। আমরা উন্নয়নকে বিচ্ছিন্নভাবে দেখি না। রাজ্য যদি নিজের পরিচয় রক্ষা করতে না পারে, তবে উন্নয়ন কার জন্য?

এর আগে ভিন্ন এক অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তার রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আর ১০ শতাংশ বাড়ে, তাহলে আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০