অন্ধকারে ইউক্রেন - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ফেব্রুয়ারী ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্ধকারে ইউক্রেন

মলদোভা ও রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের সংযোগকারী বিদ্যুৎ লাইনে ‘কারিগরি ত্রুটির’ কারণে শনিবার (৩১ জানুয়ারি) দেশটিতে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিস শ্যামিগাল এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিয়েভের মেট্রো সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। বিদ্যুৎহীন অবস্থায় মেট্রো সুড়ঙ্গে আটকা পড়া অন্তত ৫০০ যাত্রীকে জরুরি উদ্ধারকারী দল নিরাপদে বের করে নিয়ে আসে। তবে শনিবার সন্ধ্যা নাগাদ রাজধানী কিয়েভের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানান জ্বালানিমন্ত্রী শ্যামিগাল।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জ্বালানিমন্ত্রী বলেন, রোমানিয়া ও মলদোভা গ্রিডের ৪০০ কিলোভোল্ট লাইন এবং পশ্চিম ও মধ্য ইউক্রেনের ৭৫০ কিলোভোল্ট লাইন একসঙ্গে বিকল হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়।

২০২২ সালে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনে কারিগরি ত্রুটির কারণে এত বড় বিভ্রাট আর ঘটেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে ‘জরুরি অবস্থা’ হিসেবে অভিহিত করেছেন। শনিবার সন্ধ্যায় এক ভাষণে তিনি বলেন, ‘এই বিভ্রাটের কারণগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

জেলেনস্কি আরও জানান, এখন পর্যন্ত বাইরে থেকে কোনো হামলা বা সাইবার আক্রমণের প্রমাণ মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ বা যোগাযোগ লাইন জমে যাওয়ার কারণেই স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১০

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১২

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৩

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৪

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৫

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৬

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৭

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৮

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৯

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

২০