বাংলাদেশে রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করছে এইচএসবিসি - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জুলাই ২০২৫, ১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করছে এইচএসবিসি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করছে এইচএসবিসি ব্যাংক। প্রক্রিয়াটি এ বছরের দ্বিতীয় অংশে শুরু হয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে সম্পন্ন হবে। বাংলাদেশে রিটেইল ব্যবসায় আপেক্ষিক বাজার অবস্থান ও এইচএসবিসি গ্রুপ পোর্টফোলিওতে এ ব্যবসার কৌশলগত অবস্থানকে বিবেচনা করে, বাংলাদেশে এইচএসবিসি রিটেইল ব্যাংকিং ব্যাবসায়িক কার্যক্রম পর্যালোচনার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের পরিকল্পিত এই সিদ্ধান্ত বাস্তবায়নে এইচএসবিসি, বাংলাদেশে তাদের রিটেইল ব্যাংকিং গ্রাহকদের অন্য আর্থিক প্রতিষ্ঠানে ট্রান্সফারের জন্যে প্রয়োজনীয় পরিসেবা প্রদান করে যাবে। তবে রিটেইল ব্যাংকিং ক্ষেত্রে এ ঘোষণার পর থেকে নতুন কোনো গ্রাহক যোগ বা অ্যাকাউন্ট খোলা হবে না।

এতে বলা হয়, বাংলাদেশে কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ব্যবসা এই ঘোষণার আওতামুক্ত থাকছে। বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকিং ব্যাবসাটি এইচএসবিসি’র আন্তর্জাতিক নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ একটি মার্কেট হিসেবেই থাকছে। এইচএসবিসি গ্রুপ বাংলাদেশের কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং তথা কর্পোরেট গ্রাহকদের সেবা প্রদানকে গুরুত্বপূর্ণ মনে করে এবং এ ব্যবসায় ট্রেড ও ইনভেস্টমেন্ট ক্ষেত্রে বিনিয়োগ অব্যাহত রাখবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদক্ষেপটি, বিশ্বব্যাপী গ্রুপটির কার্যক্রম আরও সহজতর করার একটি অংশবিশেষ, যা ২০২৪ সালের অক্টোবরে এইচএসবিসি ঘোষণা করে। যে সকল মার্কেটে এইচএসবিসি’র পরিষ্কার প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে, সেই সকল মার্কেটে ব্যাংকটি তার গ্রাহকদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা প্রদানে ফোকাস অব্যাহত রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০