রেললাইন থেকে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার - সমকন্ঠ
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেললাইন থেকে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইন থেকে জয়নাল আবেদীন (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ৬৮ পাড়া এলাকাসংলগ্ন রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। জয়নাল আবেদীন পঞ্চগঞ্জ ভেড়ামারা ডাঙ্গামারা এলাকার নয়ামিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রেললাইনের ওপর এক তরুণের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে জানান। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. হুসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

১

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

২

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৩

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৪

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৫

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৬

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

৭

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

৮

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

৯

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১০

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১২

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৩

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৪

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৫

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৬

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

১৭

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু

১৮

ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ফুরাল ইন্টারসেপ্টর, ঘোর বিপদে ইউক্রেন

১৯

দুর্গাপূজায় নেই নাশকতার ঝুঁকি, নিরাপত্তায় মাঠে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

২০